দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত না আসায় ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা হাতে আন্দোলনে নেমেছে প্রাথমিকের শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলের খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। এ সময় দলবদ্ধভাবে বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মারতেও দেখা যায় তাদের।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামসুন্নাহার অভিযোগ করে, বিদ্যালয়ের শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না। ফলে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসেন, সে দাবিতেই তারা আন্দোলনে নেমেছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে স্থানীয়রা গিয়ে তাদের শান্ত করেন।
এ বিষয়ে জানতে খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই